সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

রাজস্থানে মসজিদের ভেতর ঢুকে ইমামকে পিটিয়ে হত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের রাজস্থানের আজমিরে একটি মসজিদের ইমাম কে পিটিয়ে হত্যা করেছেন তিন মুখোশধারী ব্যক্তি। নিহত ইমামের নাম মোহাম্মদ মাহির।

পুলিশ জানায়, গত শনিবার রাতে মাহির তার ছয় সন্তানকে নিয়ে রামগঞ্জের কাঞ্চন নগরের একটি মসজিদের ভেতর ঘুমিয়ে ছিলেন।

অজ্ঞাত হামলাকারীরা রাতের বেলা মসজিদের ভেতর প্রবেশ করে ৩০ বছরের মাহিরকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। শব্দ পেয়ে তার ছেলেরা ঘুম থেকে জেগে উঠে সাহায্যের জন্য চিৎকার করলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়।

হামলাকারীরা মাহিরের মোবাইল ফোনও কেড়ে নেয়। যে কারণে তার সন্তানরা ফোনে সাহায্য চাইতে পারেনি। পরে হামলাকারীরা চলে গেলে তারা মসজিদ থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চায়।

পুলিশ জানায়, প্রতিবেশীরা গিয়ে মাহিরকে মৃত অবস্থায় উদ্ধার করে। মাহিরের বাড়ি উত্তর প্রদেশের রামপুরায়।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। বলেছে, তারা হামলাকারীদের পরিচয় সনাক্ত করে তাদের গ্রেপ্তার চেষ্টা করছে।

পুলিশ জানায়, কী কারণে এ হত্যাকাণ্ড তাও এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

হাআমা/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ