আর দুই দিন পরেই শুরু হচ্ছে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর মধ্যেই বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় এই জনসমাগম চলাকালে তীব্র গরম থাকতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। চলমান তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজযাত্রীদের সতর্ক করেছে দেশটি।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল আলি বলেছেন, উচ্চ তাপমাত্রা এ বছরের হজ মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। হজযাত্রীদের গরম থেকে সুরক্ষিত থাকতে তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
হজের সময় গরম থেকে বাঁচতে ছাতা ব্যবহার, বেশি বেশি পানি পান ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এর আগে সৌদি আরবের আবহাওয়া অফিস জানিয়েছিল, হজের সময় মক্কার তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
গতবারও হজের সময় তà