বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসরাইলের ১৫০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের আগ্রাসনের জবাবে চালানো প্রতিশোধমূলক অভিযানে অন্তত ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এসবের মধ্যে ছিল কৌশলগত গুরুত্বসম্পন্ন বেশ কয়েকটি সামরিক ঘাঁটিও।

শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন, “অপারেশন ট্রু প্রমিজ-৩”-এর প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়ন করেছে আইআরজিসি-এর এরোস্পেস ইউনিট।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াহিদি জানান, ইসরায়েলের বিভিন্ন কৌশলগত অবস্থানে একাধিকবার সফল হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে নেভাতিম ও ওভদা বিমানঘাঁটি, যেগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চলের উত্তর-মধ্য এবং দক্ষিণাঞ্চলে অবস্থিত। এসব ঘাঁটিতে কমান্ড সেন্টার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এবং হামলার প্রস্তুতিসহ বিভিন্ন কার্যক্রম চলত বলে দাবি করà