বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তুরস্কে ১১ মার্কিন নাগরিকের ইসলাম গ্রহণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তুরস্কের কোনিয়া শহরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ১১ জন আমেরিকান নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ‘কোনিয়ায় ইসলামের চেতনা অনুভব করুন’ শিরোনামে অনুষ্ঠিত এই আয়োজনটি পরিচালনা করে তুরস্কের জেনারেল ডিরেক্টরেট অব ফরেন রিলেশনস এবং সহযোগিতায় ছিল কোনিয়া মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটি। ইসলামের শান্তির বার্তা ও সর্বজনীন মূল্যবোধ বিশ্বজুড়ে যে প্রভাব ফেলছে, এ ঘটনা তারই একটি অনন্য উদাহরণ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নবমুসলিমদের সঙ্গে দেখা করেন তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. আলী এরবাশ। এ সময় তিনি আনন্দ প্রকাশ করে বলেন, “আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.)-এর কাছ থেকে শিখেছি— ঈমানের বন্ধন ও ভ্রাতৃত্ব আত্মীয়তার চেয়েও শ্রেষ্ঠ। আমরা সবাই যেন চিরুনির দাঁতের মতো পরস্পরের কাছাকাছি থাকি।”

তাঁর বক্তব্য উপস্থিত সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করে।