সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

টানা ২বছর ইংল্যান্ড এবং ওয়েলসে সবচেয়ে জনপ্রিয় নাম "মোহাম্মদ"

এম. মোশাররফ হোসাইন
এম. মোশাররফ হোসাইন
শেয়ার
প্রতীকি ছবি

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্য অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে টানা দ্বিতীয় বছরের মতো নবজাতক ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসাবে রয়েছে ‌‌‌‌‌মোহাম্মদ। সূত্র: দ্য সান।

সংবাদপত্রটি জানিয়েছে যে ২০২৪ সালে ৫,৭২১ জনেরও বেশি শিশুর নাম রাখা হয়েছিল "মোহাম্মদ" এছাড়া ৪,১৩৯টি নাম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে "নোয়া"  ।

সূত্রটি আরও জানায়, আদমশুমারীর এ গণনায় আরবি নামের "মুহাম্মদ"-এর মাত্র একটি বানান (Muhammad) গণনা করা হয়েছে।

উল্লেখ্য, একই বছরে ১,৭৬০ জন নবজাতকের একই নাম রাখা হয়েছিল, কিন্তু সেটা ভিন্ন বানানে (Mohammed) ছিল । যার ফলে এই নাম ধারণকারী নবজাতকের মোট সংখ্যা ৭,৪৮১ এ পৌঁছেছে।

এর আগে ২০২৩ সালে "মোহাম্মদ" ছিল সবচেয়ে জনপ্রিয় নাম, সেসময় এ নাম ছিল (উভয় বানান সহ) ৬,২৬২ জন শিশু ছেলের।

এছাড়া, ২০২৩ সালের এক গবেষণা অনুসারে, নবী মুহাম্মদের নাম বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় পুরুষ নাম হতে পারে জানিয়েছেন এক ফরাসি গবেষক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ