কাতারের রাজধানী দোহায় দখলদার ইসরায়েলের হামলার পর শুরু হয়েছে আরব-ইসলামিক সম্মেলন। দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর নেতারা একত্রিত হয়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সম্মেলনে বক্তব্য দেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দেন।
কাতারি আমির বলেন, কাতারে চালানো ইসরায়েলের ‘বর্বর’ হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব। এ হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে, আরব দেশগুলো সেটিকে সমর্থন করবে।
তিনি আরও বলেন, ইসরায়েলের অপরাধের বিচার করতে হবে। আন্তর্জাতিক সম