সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মিসরের নতুন প্রধান কারি হিসেবে নিযুক্ত হলেন শায়খ আহমাদ আহমাদ নাঈনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ববিখ্যাত কারী শায়খ ড. আহমাদ আহমাদ নাঈনাকে মিসরের প্রধান কারী (শাইখুল মাকারি আল-মিসরিয়্যাহ) পদে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির ধর্মমন্ত্রী ড. উসামা আল-আযহারীর সিদ্ধান্তে পবিত্র কোরআনের বর্ষীয়ান এই খাদেমকে এ পদে নিয়োগ দেয়া হয়।

এই পদে শায়খ ড. আহমাদ আহমাদ নাঈনার নিয়োগ কোরআনের খেদমতে কয়েক দশকে তার বিশেষ অবদানের অনন্য স্বীকৃতি।

এ প্রসঙ্গে ড. নাঈনা বলেন, ‘আমি এই বিশ্বাস ও আস্থার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা যেন আমাকে এই মহান দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করেন এবং রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় দেশ মিসরকে নিরাপদ রাখেন।’

ধর্মমন্ত্রী তার প্রশংসা করে বলেন, ‘ড. আহমাদ নাঈনা বর্তমান সময়ের শ্রেষ্ঠ কারীদের অন্যতম, যিনি পবিত্র কোরআনের খেদমতে নিজেকে উৎসর্গ করেছেন।’

ড. নাঈনা ১৯৫৪ সালে মিসরের কাফরুশ শাইখ এলাকায় জন্মগ্রহণ করেন এবং কৈশোরেই কোরআন হিফজ সম্পন্ন করেন। তার মিষ্টি ও আবেগপূর্ণ কণ্ঠস্বর মিসরসহ বিশ্বজুড়ে কোরআনপ্রেমীদের হৃদয় ছুঁয়েছে। তিনি একাধিকবার বাংলাদেশ সফর করেছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ