মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুক্রবার (১৭ অক্টোবর) দেশজুড়ে মসজিদগুলোতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়েছে। প্রচণ্ড খরা বিরাজ করায় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন।
আমিরাত কর্তৃপক্ষ সকল মুসল্লিকে আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে এই নামাজে অংশ নিতে আহ্বান জানিয়েছে। পরিবেশগত প্রয়োজনের মুহূর্তে আল্লাহর প্রতি ফিরে আসার গুরুত্ব তুলে ধরে তারা বলেছেন, দেশজুড়ে একযোগে এই নামাজ আমিরাতের ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনার ধারাবাহিকতাকে আরও দৃঢ় করবে।
ইসলামি বিধান অনুযায়ী, মুসলমানরা এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি ও অনুগ্রহ প্রার্থনা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুষ্ক ও খরার মৌসুমে এ নামাজ আদায়ের নির্à
