মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে সৌদি আরবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা দুজনই সৌদি আরবের নাগরিক।
রোববার (৯ নভেম্বর) সৌদির বার্তাসংস্থা এসপিএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, আজই দুজনের দণ্ড কার্যকর করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ আরও জানিয়েছে, অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল।
তবে কবে কোথায় হামলা তারা হামলা চালানোর চেষ্টা করেছিল সেটি নিশ্চিত নয়।
সৌদি আরবে কোনো রাজনৈতিক দল, সশস্ত্র দল তৈরি এবং সেগুলোতে যোগ দেওয়