সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মহাকাশ থেকে তোলা ছবিতে ধরা পড়ল কাবাঘরের জ্যোতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক নভোচারী ও অভিজ্ঞ অ্যাস্ট্রোফটোগ্রাফার ডন পেটিটের একটি চমকপ্রদ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। পৃথিবীর কক্ষপথ থেকে তোলা এই ছবিতে রাতের অন্ধকারে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা একটি জ্যোতির্বিন্দুর মতো ঝলমল করছে, যার কেন্দ্রে স্পষ্টভাবে আলোকিত পবিত্র কাবা শরিফ।

পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে গত ২ ডিসেম্বর এই ছবিটি তোলা হয়েছে। ডন পেটিট তাঁর এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘মহাকাশের কক্ষপথ থেকে তোলা সৌদি আরবের মক্কা নগরীর দৃশ্য। কেন্দ্রের উজ্জ্বল বিন্দুটি পবিত্র কাবা শরিফ, ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, যা মহাকাশ থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান।’

ছবিটিতে মক্কা নগরীর বিস্তৃত জনবসতি ও পাহাড়ি উপত্যকার প্রাকৃতিক গঠন ফুটে উঠেছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো মসজিদুল হারাম ও তার কেন্দ্রস্থলে অবস্থিত কাবা শরিফের চারপাশে বিকিরণ করছে এক ঔজ্জ্বল্য, যা গোটা নগরীর আলোকসমুদ্র থেকে স্বতন্ত্র। বিশেষজ্ঞদের মতে, মসজিদুল হারাম প্রাঙ্গণে স্থাপিত লক্ষাধিক শক্তিশালী এলইডি ও সোডিয়াম বাতির সমন্বয়ে তৈরি এই আলোকব্যবস