ইসরায়েলকে সিরীয় ভূখণ্ড থেকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও তুরস্ক। মঙ্গলবার( ৪ ফেব্রুয়ারি) রিয়াদে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে সিরিয়ার সরকারের ভূখণ্ড সংরক্ষণ ও দেশে শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপকে প্রশংসা করেছে তুরস্ক ও সৌদি আরব। পাশাপাশি সিরিয়ার ভূখণ্ড আইন লঙ্ঘন করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়ে ইসরায়েলকে সকল অধিকারভুক্ত সিরীয় ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।