সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মসজিদে হারামে ‘সেফ হার্ট জোন’ চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মক্কার পবিত্র মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদ এলাকায় ওমরা ও হজযাত্রীদের তাৎক্ষণিক হৃদরোগ সেবা নিশ্চিত করতে ‘সেফ হার্ট জোন’ নামে একটি বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। মক্কা হেলথ ক্লাস্টারের উদ্যোগে এবং কিং আবদুল্লাহ মেডিক্যাল সিটির তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। খবর আরব নিউজের।

রমজান ও হজের সময় কাবা প্রাঙ্গণে লাখো মুসল্লির সমাগম হয়। এই বিপুল জনসমাগমের মধ্যে কেউ হঠাৎ হৃদরোগ বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে দ্রুততম সময়ে জীবনরক্ষাকারী চিকিৎসা প্রদান করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। বিশেষ করে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রথম কয়েক মিনিট বা ‘গোল্ডেন আওয়ার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এই প্রকল্পের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে।

প্রকল্পটির আওতায় মসজিদুল হারামের ভেতরেই স্থাপন করা হয়েছে ১০টি বিশেষায়িত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার বেড। হৃদরোগ মোকাবিলায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন ৩০ জন উচ্চপ্রশিক্ষিত বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর একটি বিশেষায়িত দল।

হারাম হাসপাতালের মাধ্যমে একটি ‘মোবাইল ক্যাথেটারাইজেশন ল্যাব’ ব্যবহার করে ইন্টারভেনশনাল কার্ডিওলজি সেবা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আক্রান্ত রোগীর হার্টে ব্লকেজ শনাক্তকরণ এবং প্রয়োজনে তাৎক্ষণিক রিং বসানোর কাজও সম্পন্ন করা যাবে। এছাড়া গুরুতর রোগীদের জন্য উন্নত যান্ত্রিক সহায়তা হিসেবে ‘ইসিএমও’ প্রযুক্তি এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধের পর্যাপ্ত সরবরাহ রাখা হয়েছে।

সৌদি আরবের জাতীয় পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর স্বাস্থ্যখাত রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে এই অত্যাধুনিক সেবা চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর রোগীদের প্রয়োজনে দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের জন্য নির্দিষ্ট ক্লিনিক্যাল প্রটোকল বা এয়ার অ্যাম্বুলেন্স সুবিধাও সক্রিয় থাকবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ