সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মক্কায় ‘বিনামূল্যে’ চুল কাটিয়েছেন প্রায় ৫ লাখ উমরা যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র রমজান মাসে উমরা পালনকারীদের আধ্যাত্মিক অভিজ্ঞতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে মসজিদে হারাম কর্তৃপক্ষ বিনামূল্যে ‘তাহাল্লুল’ (উমরা পালন শেষে চুল ছাঁটা) পরিষেবা চালু করেছে।

মসজিদে হারাম পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে মসজিদে হারামে উমরা পালনের পর ৪ লাখ ৮৮ হাজার ৫৬৭ জন যাত্রী ‘তাহাল্লুল’ পরিষেবা থেকে উপকৃত হয়েছেন।

পবিত্র উমরা পালনের পর চুল কাটা আবশ্যক, এটা ছাড়া ইহরামের বিধিনিষেধ শেষ হয় না। মসজিদে হারামের বাইরের প্রাঙ্গণে উমরা পালনকারীদের সুবিধার জন্য বিনামূল্যে চুল কাটার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

মসজিদে হারামের সাফা-মারওয়া পাহাড়ের কাছে অর্থাৎ মারওয়া গেটের বাইরে (ওয়াশরুম নম্বর ৬-এর কাছে) ‘তাহাল্লুল সার্ভিস’-এর জন্য নির্ধারিত জায়গায় কেবিন রয়েছে, যেখানে উমরা পালনকারীরা চুল কাটাতে পারেন। এখানে কাঁচি বা মেশিন দিয়ে চুল কাটা হয়, মুণ্ডন করা হয় না। এখানে চুল কাটার জন্য ব্যবহৃত সরঞ্জামাদি নিয়মিত জীবাণুমুক্ত করা হয় এবং নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। একজনের চুল কাটতে ২ মিনিটের বেশি সময় লাগে না।

এবারের রমজানে সর্বাধিক সংখ্যক উমরা যাত্রীদের এই সুবিধা প্রদানের জন্য ১২টি ভ্রাম্যমাণ ইউনিট ছিল, যার মধ্যে দশটি পুরুষদের জন্য এবং দুটি নারীদের জন্য।

চালুর পর থেকে এখন পর্যন্ত ২০ লাখ মানুষ ‘তাহাল্লুল সার্ভিস’ থেকে উপকৃত হয়েছেন। প্রতি মাসে ২ লাখ ১০ হাজার মানুষ এই সুবিধা পান। গড়ে প্রতিদিন ৭ হাজার উমরা পালনকারী এই পরিষেবা পেয়ে থাকেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ