সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জর্ডানের রয়্যাল স্ট্র্যাটেজিক ইসলামিক সেন্টার বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দ্বিতীয় নাম্বারে নাম উঠে এসেছে পাকিস্তানের প্রখ্যাত মুসলিম স্কলার মুফতি তাকী উসমানীর। তিনি এর আগেও বিভিন্ন সময় এই তালিকায় স্থান পেয়েছেন।

জর্ডানের রয়্যাল স্ট্র্যাটেজিক ইসলামিক সেন্টার প্রায় দেড় যুগ ধরে বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করে। ২০২৬ সালে প্রকাশিত তালিকায় শীর্ষে নাম রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির।

তালিকায় তৃতীয় ইয়েমেনের শেখ আল হাবিব ওমর বিন হাফিজ, চতুর্থ ইরানের আয়াতুল্লাহ আলি খামেনি, পঞ্চম জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইন, ষষ্ঠ আল আজহারেরড. আহমেদ আল তাইয়েব, সপ্তম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান, অষ্টম সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ, নবম সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দশম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম।

এই তালিকার ১৬তম স্থানে রয়েছেন ভারতের মুসলিমদের অন্যতম নেতা মাওলানা মাহমুদ মাদানী। ৩২ নম্বরে রয়েছে পাকিস্তানের মাওলানা তারিক জামিলের নাম। বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসেবে প্রথম বারের মতো টপ ৫০ এর মধ্যে এসেছেন ড. মুহাম্মদ ইউনূস। তার অবস্থান ৫০তম।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ