মালয়েশিয়ায় ইসলামের বার্তা প্রচারে শুরু হতে যাচ্ছে এক ভিন্নধর্মী উদ্যোগ- এনিমেশনভিত্তিক সিরিজ ‘দ্য মুফতি’। আধুনিক প্রযুক্তি ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে ইসলামি মূল্যবোধ তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই এই নতুন আয়োজন।
ফেডারেল টেরিটরিজের মুফতি দপ্তরের উদ্যোগে নির্মিত এই সিরিজটি ধর্মীয় আলোচনাকে প্রচলিত গণ্ডির বাইরে এনে নতুনভাবে উপস্থাপন করবে, বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে তরুণদের আগ্রহ, মনোযোগ ও শেখার ধরনকে বিবেচনায় রেখে এতে ব্যবহার করা হয়েছে এনিমেশন, সহজ ভাষা ও গল্পনির্ভর উপস্থাপনা।
প্রকল্পটির তত্ত্বাবধায়ক ধর্মবিষয়ক মন্ত্রী, সিনেটর ড. জুলকিফলি বিন
