সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

জুমার খুতবায় হজযাত্রীদের প্রতি শায়খ সুদাইসের জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

১৪৪৭ হিজরির জিলকদ মাসের প্রথম জুমা পালিত হয়েছে শুক্রবার (২৪ এপ্রিল)। এদিন মক্কার পবিত্র মসজিদে হারামে ইমামতি করেন বিশ্ববিখ্যাত কারী ও আলেম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। তিনি হারামাইনের দীনি প্রেসিডেন্সির প্রধান এবং মসজিদে হারামের ইমাম ও খতিব। জুমার খুতবায় তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় জড়ো হওয়া লাখ লাখ হজযাত্রীকে স্বাগত জানান। পাশাপাশি তাদের প্রতি জরুরি নির্দেশনা দেন।

জুমার খুতবায় শায়খ সুদাইস বলেন, হজ মুসলমানদের জন্য একত্ববাদের (তাওহিদ) বাস্তব শিক্ষা গ্রহণের একটি মহান মাধ্যম। মক্কা সমগ্র মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও হেদায়েতের কেন্দ্র হিসেবে চিরকাল প্রতিষ্ঠিত বলেও মন্তব্য করেন তিনি।

খুতবায় তিনি হজ পালনকারীদের প্রতি সৌদি আরব সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। বিশেষ করে বৈধ অনুমতি (পারমিট) নিয়ে হজ আদায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শরিয়তের অন্যতম উদ্দেশ্য—মানুষের জীবন রক্ষা—নিশ্চিত করতে সহায়ক।

No description available.

ইমাম সুদাইস হাজিদের উত্তম চরিত্র ধারণ, নম্রতা অবলম্বন এবং হজের আনুষ্ঠানিকতা পালনের সময় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেন। তিনি বলেন, শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখলে হজের পরিবেশ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে।

খুতবার শেষে তিনি হজ ব্যবস্থাপনায় নিয়োজিত নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং সব হাজির নিরাপত্তা ও সফলভাবে হজ সম্পন্ন হওয়ার জন্য দোয়া করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ