সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

মসজিদে হারামে হাজিদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ ও উমরাহ পালনের সময় হাজিদের ধর্মীয় জিজ্ঞাসা ও দিকনির্দেশনা সহজ করতে নতুন ডিজিটাল সেবা চালু করা হয়েছে সৌদি আরবে। এখন থেকে হাজিরা সরাসরি আলেমদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কার পবিত্র মসজিদে হারাম প্রাঙ্গণে অবস্থানরত হাজিরা বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়ার জন্য অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। এতে মোবাইল অ্যাপ, কিয়স্ক সিস্টেম এবং নির্ধারিত ডিজিটাল কাউন্সেলিং সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে হাজিদের জন্য ফতোয়া ও দিকনির্দেশনা পাওয়া আরও সহজ ও দ্রুত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে বিভিন্ন ভাষাভাষী হাজিদের জন্য এই সেবা বড় সহায়তা হিসেবে কাজ করবে।

ধর্মীয় কর্তৃপক্ষের মতে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে ভিড় কমবে এবং হাজিরা যেকোনো সময় নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে সঠিক নির্দেশনা নিতে পারবেন। পাশাপাশি ভুয়া তথ্য ও বিভ্রান্তি কমাতেও এটি সহায়ক হবে।

হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে হজ মৌসুমে বিভিন্ন ডিজিটাল গাইডলাইন ও স্মার্ট সেবা চালু করা হয়েছিল, যা এবার আরও বিস্তৃত করা হয়েছে।

এ উদ্যোগকে হাজিদের জন্য একটি আধুনিক ও সুবিধাজনক ধর্মীয় সেবা হিসেবে দেখা হচ্ছে, যা পবিত্র হজ ও উমরাহ অভিজ্ঞতাকে আরও সহজ করবে। সূত্র: আরব নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ