মক্কা ও মদিনার মধ্যে হজযাত্রীদের দ্রুত ও নিরাপদ পরিবহনে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বের অন্যতম আধুনিক রেল নেটওয়ার্ক হারামাইন হাই স্পিড রেলওয়ে। ১৪৪৭ হিজরি হজ মৌসুমে এই রেলসেবা ব্যবহার করে লাখ লাখ যাত্রী পরিবহনের বিশাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে হারামাইন হাই স্পিড রেলওয়ে কর্তৃপক্ষ ৫৩০০টিরও বেশি ট্রিপ পরিচালনার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি প্রায় ২২ লাখ ১০ হাজার আসন প্রস্তুত রাখা হয়েছে, যাতে মক্কা, মদিনা এবং দুই পবিত্র নগরীর মধ্যকার যাতায়াত নির্বিঘ্ন হয়।
এই রেল নেটওয়ার্কটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলাচল করতে সক্ষম। ফলে দীর্ঘ সময়ের সড়কপথের ভোগান্তি এড়িয়ে অল্প সময়ে হজযাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং সময়নিষ্ঠ পরিষেবার কারণ