সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হজ সামনে রেখে লজিস্টিকস, নিরাপত্তা ও পরিবহন পরিকল্পনা চূড়ান্ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন পবিত্র হজ মৌসুম ১৪৪৭ হিজরি (২০২৬) সফল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পূর্ণাঙ্গ লজিস্টিকস, নিরাপত্তা ও পরিবহন পরিকল্পনা চূড়ান্ত করেছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সৌদি প্রশাসন জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, সেবার মান উন্নত করা এবং বিপুল জনসমাগম সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে একটি সমন্বিত ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মক্কা, মদিনা ও পবিত্র হজের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ভিড় নিয়ন্ত্রণ ও সেবা প্রদান আরও কার্যকর করা হবে।

পরিকল্পনার অংশ হিসেবে মক্কা ও আশপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবহন নেটওয়ার্ক এবং ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। বিশেষ করে মসজিদে হারাম ও এর আশপাশে হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর অপারেশন সিস্টেম, ডিজিটাল মনিটরিং এবং জরুরি সেবাব্যবস্থার সমন্বয় আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে সম্ভাব্য ভিড় ও নিরাপত্তা ঝুঁকি আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি প্রশাসনের মতে, হজ মৌসুমে লাখো তীর্থযাত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী, স্বাস্থ্যসেবা ও উদ্ধারকারী দলকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হবে। পাশাপাশি পরিবহন ও আবাসন ব্যবস্থাপনায়ও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো হজযাত্রীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন ইবাদতের পরিবেশ নিশ্চিত করা, যাতে তারা শান্তিপূর্ণভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।

সূত্র: আরব নিউজ

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ