সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

মসজিদে নববিতে ইসলামি ঐতিহ্যের প্রদর্শনীতে ব্যাপক সাড়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলতি হজ মৌসুমে মসজিদে নববি ঘিরে ইসলামি ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক নানা প্রদর্শনী ও জ্ঞানচর্চামূলক কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। মসজিদে নববির আশপাশে গড়ে ওঠা সাংস্কৃতিক ও শিক্ষামূলক কেন্দ্রগুলোতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন দেশের হজযাত্রীরা।

সৌদি প্রেস এজেন্সি জানায়, ইসলামের ইতিহাস, মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং মসজিদে নববির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে হজযাত্রীদের সম্যক ধারণা দিতে এসব আয়োজন করা হয়েছে।

সবচেয়ে বেশি দর্শনার্থী আকর্ষণ করছে ‘মসজিদে নববি সম্প্রসারণ প্রদর্শনী’। এখানে প্রায় ১৪শ বছরের নির্মাণ ও সম্প্রসারণ ইতিহাস তুলে ধরা হয়েছে। ইন্টারেক্টিভ ডিসপ্লে, দুর্লভ ঐতিহাসিক নিদর্শন এবং স্থাপত্য মডেলের মাধ্যমে দর্শনার্থীরা মহানবি (সা.)-এর যুগ থেকে শুরু করে আধুনিক সৌদি আমল পর্যন্ত মসজিদটির বিবর্তনের ধারাবাহিক চিত্র দেখতে পাচ্ছেন।

এছাড়া কাছেই রয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ পরিচালিত মহানবি (সা.)-এর জীবনীভিত্তিক জাদুঘর। আধুনিক ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ও হলোগ্রাম প্রযুক্তির সাহায্যে এখানে মহানবি (সা.)-এর জীবন ও দাওয়াতি কার্যক্রম বিভিন্ন ভাষায় আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে। ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিরা সহজেই বিষয়গুলো অনুধাবন করতে পারছেন।

অন্যদিকে মসজিদে নববির দক্ষিণ পাশে স্থাপিত আস সাফিয়্যাহ মিউজিয়াম অ্যান্ড পার্ক-এ মাল্টিমিডিয়া প্রযুক্তির মাধ্যমে মানবসৃষ্টির সূচনা থেকে শুরু করে হজরত আদম (আ.) হতে শেষ নবি হজরত মুহাম্মদ (সা.) পর্যন্ত বিভিন্ন নবি-রাসুলের জীবন ও দাওয়াতের ইতিহাস তুলে ধরা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, হজের ইবাদতের পাশাপাশি এসব ঐতিহাসিক ও জ্ঞানভিত্তিক কেন্দ্র হজযাত্রীদের ইসলামি সভ্যতা ও ঐতিহ্য সম্পর্কে গভীর উপলব্ধি অর্জনের সুযোগ করে দিচ্ছে। এতে তাদের পবিত্র সফর আরও অর্থবহ ও আত্মিকভাবে সমৃদ্ধ হয়ে উঠছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ