আন্তর্জাতিক ডেস্ক
দেশটির পর্যটন ও ধর্মীয় ভ্রমণ খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন করেছে সৌদি আরব। নতুন এই মাল্টিপল-এন্ট্রি ভিসার মাধ্যমে ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
সোমবার (২০ জুলাই) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভিসা ব্যবস্থায় ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক (Nusuk) থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে। তবে প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।
এ ছাড়া সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক করà