আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের পবিত্র মসজিদে নববীকে কেন্দ্র করে পরিচালিত কুরআন শিক্ষার বিভিন্ন কর্মসূচি বিশ্বজুড়ে মুসলিমদের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। এসব কর্মসূচির মাধ্যমে প্রতিদিন বিশ্বের ১৭০টি দেশের ৮০ হাজারেরও বেশি শিক্ষার্থী ১৬টি ভাষায় পবিত্র কুরআনের শিক্ষা গ্রহণ করছেন।
মসজিদে নববীর অধীনে পরিচালিত এ শিক্ষা কার্যক্রমে কুরআন তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ (তাজবিদ), মুখস্থকরণ (হিফজ) এবং ইসলামের মৌলিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আরবির পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় পাঠদান হওয়ায় বিশ্বের নানা প্রান্তের মুসল্লি ও শ