সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনা মুনাওয়ারাহ অঞ্চলে ইউরেনিয়ামসমৃদ্ধ প্রায় ১১ কোটি টন পাথরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দেশটি। সৌদি আরবের পারমাণবিক জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে এ আবিষ্কারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান সোমবার (১৪ সেপ্টেম্বর) ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনও বিষয়টি প্রচার করেছে।

তবে আবিষ্কৃত পাথরে থাকা ইউরেনিয়ামের সঠিক পরিমাণ এবং তা উত্তোলন করা কতটা সম্ভব, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদি জ্বালানিমন্ত্রী বলেন, দেশটি জাতীয় জ্বালানি ব্যবস্থায় পারমাণবিক শক্তি যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এ লক্ষ্যে ইউরেনিয়ামসহ বিভিন্ন খনিজ সম্পদের অনুসন্ধান ও অর্থনৈতিক ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

মদিনা অঞ্চলের জাবাল সাইয়িদ এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক অনুসন্ধানে ইউরেনিয়ামের পাশাপাশি বিরল মৃত্তিকা খনিজেরও সন্ধান মিলেছে বলে জানান তিনি।

সৌদি আরবের জাতীয় পারমাণবিক জ্বালানি কর্মসূচির আওতায় এসব সম্পদ কাজে লাগানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানদণ্ড ও সংশ্লিষ্ট বাধ্যবাধকতা মেনেই পরিচালিত হচ্ছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ