শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


মসজিদে নববীর মাইক্রোফোন ও সাউন্ড সিস্টেমে অত্যাধুনিক প্রযুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদে নববী সা.-এর মিহরাব, মিম্বর ও মুকাবারিয়ায় ব্যবহৃত মাইক্রোফোনগুলোতে রয়েছে অত্যাধুনিক সাউন্ড প্রযুক্তি। মুসল্লিদের কাছে ইমাম ও মুয়াযযিনের কণ্ঠের স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ শব্দ পৌঁছে দিতে পুরো অডিও ব্যবস্থা বিশেষভাবে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত।

মসজিদে নববীর মিহরাব, মিম্বর ও মুকাবারিয়ার মাইক্রোফোন হিসেবে একই ধরনের ‘আর্থওয়ার্কস ফ্লেক্সমাইক জেন-২’ গুজেনেক মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। পেশাদার মানের এই মাইক্রোফোন মূলত মঞ্চ, উপাসনালয় ও সম্প্রচার কার্যক্রমে উচ্চমানের শব্দ ধারণের জন্য তৈরি।

ফ্লেক্সমাইক জেন-২-এ উন্নত প্রযুক্তির পাশাপাশি শব্দের উষ্ণতা বাড়ানো, বিভিন্ন অভিজ্ঞতার বক্তার