বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সমাবেশ স্থলেই জুমার নামাজ আদায় করল ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে আসা নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থলেই জুমার নামাজ আদায় করেছেন।

দুপুর দেড়টায় এই নামাজ আদায় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ইমামতি করেন তিতুমীর কলেজ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ওবায়দুল্লাহ।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে এই নামাজ আদায়ের বিষয়ে ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আজিজুল হাকিম বলেন, শুক্রবার মুসলমান ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র দিন। আমরা জুমার নামাজ আদায় করেছি।

দুপুর ১২টার পর থেকে রাজধানীর বাইরে থেকে আসা সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের ভিড় বাড়ছে সমাবেশের প্রবেশমুখে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির গেইট, বাংলা একাডেমি সামনের গেইট, কালী মন্দিরে গেইট ও রমনার আইইবির সামনের গেটে ভিড় দেখা যায়।