বহুল আলোচিত স্থাপনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১২ কিলোমিটার এলাকা উদ্বোধন হবে কাল শনিবার। এটি উদ্বোধন হলে রাজধানীর বিমানবন্দরের পাশের কাওলা থেকে ফার্মগেট যাওয়া যাবে মাত্র ১০ থেকে ১১ মিনিটে। এই তথ্য জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, কাওলা থেকে ফার্মগেট-তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত মাত্র ১০-১১ মিনিটে কাভার করবে। এই পথে অনেক যাত্রী আসা যাওয়া করবেন। এর সুফল অবশ্যই পাবে রাজধানীবাসী। এর সঙ্গে যখন মতিঝিল পর্যন্ত এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয়ে যাবে, তখন সুফল আরও বেশি হবে। ঢাকা আরও আধুনিক শহরে রূপ নেবে। যান চলাচল সহজ হবে। যানজট পালাবে।
২০২৪ সালের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরোটা চালু করা হà