সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসছে আজ রবিবার (৩ সেপ্টেম্বর)। বিকাল ৫টায় অধিবেশন শুরুর আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হবে। তবে এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র।

পাঁচ বছরের মেয়াদ পূরণের কারণে এই অধিবেশনটি বর্তমান সংসদের শেষ অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু সংসদ কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরে আরও একটি অধিবেশন বসতে পারে। যদিও নির্বাচন কমিশনের তরফে এরইমধ্যে নভেম্বরের শেষে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণের কথাও বলা হয়েছে।

চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার (২৯ জানুয়ারি) আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিনের ক্ষণ গণনা শুরু হবে।

এর আগে ৬ জুলাই বাজেট অধিবেশন শেষ হয়। সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।


এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ