২০২০ সালের ঘটনা। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ছয় কিশোর ও যুবক সুন্দরবন ঘুরে দেখার পরিকল্পনা করে। ৭ জুন সকালে সঙ্গে সামান্য পানি ও চিপস নিয়ে হাঁটতে হাঁটতে ঢুকে পড়ে গহীন বনে। একপর্যায়ে হারিয়ে ফেলে দিক। এরই মধ্যে শুরু হয় প্রচণ্ড বাতাস-বৃষ্টি। আটকা পড়েন তারা। খাবার-পানিও শেষ হয়ে যায়। সন্ধ্যা নেমে রাত বাড়তে থাকে। সবার মধ্যে বাড়তে থাকে বাঘ আতঙ্ক। আশ্রয় নেন গাছের ডালে।
এরপর দলের একজন রাত ১০টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। জাতীয় জরুরি সেবা শরণখোলা থানা পুলিশকে জানালে তারা ধানসাগর নৌ-পুলিশকে নিয়ে রাত ১১টা থেকে অভিযান শুরু করে। আটকে পড়া যুবকরা তাদের অবস্থান বলতে না পারায় পরদিন ভোর ৪টার দিকে বনের পাঁচ কিলোমিটার ভেতর থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
শুধু বন-জঙ্গল, নদী বা গভীর
