শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বিশ্বজয়ী হাফেজ-কারীদের বিশেষ সংবর্ধনা দিলো ‘ইসলামিক ফাউন্ডেশন’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২২-২৩ সালে দুবাই, কুয়েত, মিশর, সৌদি আরব ও ইরানে অনুষ্ঠিত হিফজুল কোরআন ও ক্বিরাত প্রতিযোগীতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

আজ বুধবার (১১ অক্টোবর) বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগীতায় প্রতিযোগী হিসেবে নিজেকে প্রস্তুতকরণের মধ্য দিয়ে যে চর্চা ও অধ্যাবসায় তৈরি হয় তা প্রতিযোগীদের মননে ইসলামী মূল্যবোধ তৈরি করে। এ ধর্মীয় মূল্যবোধ প্রতিযোগীদের নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলে। আজকে যাদের সংবর্ধনা দেওয়া হলো তারা ২০২২ ও ২০২৩ সালে দুবাই, কুয়েত, মিশর, সৌদি আরব ও ইরানে অনুষ্ঠিত হিফজুল কোরআন ও ক্বিরাত প্রতিযোগীতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনেন । 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম।

এছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেকাফুল মাদারিসিল আরাবিয়্যাহর মহাপরিচালক হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ড. কে এম আব্দুল মোমিন সিরাজী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ