মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

ফি‌লি‌স্তি‌নে নিহতদের স্মর‌ণে বাংলাদেশে এক‌দি‌নের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফি‌লি‌স্তি‌নের গাজায় হাসপাতা‌লে ইসরা‌য়ে‌লের হামলায় নিহতদের স্মর‌ণে এক‌দি‌নের জাতীয় শোক ঘোষণা ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। শ‌নিবার শোক‌ দিব‌সে অর্ধন‌র্মিত থাক‌বে বাংলাদেশের জাতীয় পতাকা। বৃহস্প‌তিবার রাজধানীর তেজগাঁও‌য়ে সড়ক ভব‌নে এক অনুষ্ঠা‌নে এ ঘোষণা দেন সরকারপ্রধান। 

এছাড়া শুক্রবার জুমার নামা‌জের পর গাজায় হতাহত‌দের জন্য দোয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী। ম‌ন্দির, গির্জা ও অন্যান্য উপসানালয়ে গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।

শেখ হা‌সিনা ব‌লে‌ন, ইসরা‌য়েল হাসপাতা‌লে যেভা‌বে হামলা ক‌রে‌ছে, নারী শিশু অসুস্থ মানুষ‌কে হত্যা ক‌রে‌ছে, এর নিন্দা জানাই। এ হামলা বন্ধ কর‌তে হ‌বে। ফিলি‌স্তি‌নি‌দের জ‌মি ফেরত দিতে হ‌বে।

ইসরা‌য়েলের বর্বর আগ্রাস‌নের নিন্দা ও প্রতিবাদ যারা কর‌ছে না, তা‌দের সমা‌লোচনা ক‌রেন শেখ হা‌সিনা। বিএন‌পির প্রতি ই‌ঙ্গিত ক‌রে তি‌নি ব‌লেন, অ‌নে‌কে চুপ র‌য়ে‌ছে। যারা ইসরা‌য়ে‌লের প‌ক্ষে, তারা না‌খোশ হ‌তে পা‌রে, ভ‌য়ে চুপ আ‌ছে।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ