শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

SpyNote Malware  একটি ভয়ঙ্কর অ্যান্ড্রয়েড অ্যাপ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

SpyNote Malware : ভয়ঙ্কর একটি অ্যান্ড্রয়েড অ্যাপের সন্ধান মিলেছে, যা আপনার ফোনের সমস্ত SM S পড়তে পারে। এমনকি আপনার ফোন কলও রেকর্ড করতে পারে বিপজ্জনক এই অ্যান্ড্রয়েড ব্যাঙ্কিং ট্রোজ়ান। অ্যাপের নাম SpyNote। আসলে এটি একটি ভেকধারী অ্যাপ, যা আপনার ফোনের অপারেটিং সিস্টেমের রেগুলার আপডেট দেওয়ার ভান করে। আর এই সবকিছুই হল ব্যবহারকারীর ফোনের অ্যাক্সেস নেওয়ার কৌশল। এখন সেই ফাঁদে আপনি পা দিলেই অ্যাপটি আপনার ফোনের অ্যাক্সেস পেয়ে যায়।

আর একবার অ্যাক্সেস পেয়ে গেলে আপনার টেক্সট মেসেজ চুরি করে, হাতিয়ে নেয় ব্যাঙ্কিং তথ্যও। সাইবারসিকিওরিটি কোম্পানি F-Secure এই ভুয়ো ম্যালওয়্যার অ্যাপ সম্পর্কে একাধিক তথ্য জানিয়েছে। সংস্থার সিকিওরিটি রিসার্চারেরা বুঝতে পেরেছেন, ভুয়ো টেক্সট মেসেজের মাধ্যমেই ম্যালওয়্যারটি ছড়িয়ে পড়ে। সেই মেসেজের মাধ্যমেই বিশেষ লিঙ্ক পাঠিয়ে অ্যাপটি ডাউনলোড করার প্ররোচনা দেয়। লিঙ্কে ক্লিক করলে কী হতে পারে, তা নিশ্চয়ই বুঝতে পারছেন!

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ