মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

নির্বাচনে অংশ নেওয়া ইসলামি দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

প্রায় শেষ প্রান্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আশা-নিরাশায় ভোটের হিসাব কষছেন প্রার্থীগণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বেঁধে দেয়া সময়ে  দেশে মোট ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি কয়েকটি দল অংশগ্রহণ করেছে। তন্মধ্যে ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকে প্রার্থী দাঁড়িয়েছে ৪২ জন। এই ৪২ জন সংসদ সদস্য প্রার্থীর সার্বিক অবস্থা জানতে চাওয়া হয় ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন-এর কাছে। 

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ঐক্যেজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ‘ভোটকেন্দ্রের অবস্থা হতাশাজনক’ বলে ব্যক্ত করেন।  

কেন হতাশাজনক মনে হচ্ছে? সে প্রসঙ্গে তিনি সুষ্ঠু ভোট মনে হচ্ছে না বলে মনে করছেন।  মিনার প্রতীকের আরো ৪১ প্রার্থীর অবস্থাও তেমন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘অনিয়মের অভিযোগ তুলে আমাদের কয়েকজন প্রার্থী ইতোমধ্যে নির্বাচন বর্জন করেছেন।’ 

এদিকে ফেসবুক লাইভে এসে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী মুফতি খোরশেদ আলম নির্বাচন বর্জন করে প্রেস ব্রিফিং করেছেন। 

নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি নানা অনিয়মের অভিযোগ তুলে বলেন, ‘এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাকে সুষ্ঠু ভোট বলে মনে করতে পারছি না। এজন্য, আমি এখান থেকেই চলমান এ নির্বাচন বর্জন করলাম।’ 

এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীকে ১১ জন প্রার্থী দিয়েছে। দলটির নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী-এর কাছে জানতে চাওয়া হয় ভোটের সার্বিক পরিস্থিতি।

ব্রাহ্মণবাড়ীয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলা) আসনে সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ‘এখনো শৃঙ্খলার সাথে ভোট গ্রহণ চলছে বলে দাবি করেন। 

আপানার আসনে আপনি কেমন আশাবাদী? প্রশ্ন করলে তিনি বলেন, ‘আসলে তো ভোটারদের উপস্থিতি সংখ্যা খুবই কম। নানা অনিয়ম চলছে। এতে এ পরিস্থিতিতে আশা করা অনেক কঠিন।’

আপনাদের অন্যান্য আরো ১০ প্রার্থীর কী অবস্থা? জানতে চাইলে তিনি বলেন, ব্যস্ততার কারণে আমি এখনো আমাদের অন্যান্য প্রার্থীদের খোঁজ নিতে পারিনি। তবে, কয়েকজন সংসদ সদস্য প্রার্থীর অবস্থা ভালো অবস্থায় আছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ