মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করাই আজকের দিনের শপথ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা পেয়েছিল। আজকের দিনের শপথ সাম্প্রদায়িক অপশক্তি দেশে যে বিষবৃক্ষ ছড়িয়েছে, তা সমূলে উৎপাটন করে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়কে সুসংহত করা।

বুধবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানিদের পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয়ী হই। তবে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের বিজয়ও ছিল অসম্পূর্ণ। বিজয়ের মহানায়ক নেই, বিজয়ও যেন অনুপস্থিত। ১০ জানুয়ারি যখন তিনি এলেন, তখনই ১৬ ডিসেম্বরের বিজয় পূর্ণতা পেল।
 
তিনি বলেন, ‘৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবারো উল্টো পথে যাত্রা শুরু ‍হয়। দীর্ঘ ২১টি বছর দেশ আবারো পাকিস্তানি ও সাম্প্রদায়িক ধারায় চলে যায়। 

ওবায়দুল কাদের বলেন, আজ নানা ঘাত-প্রতিঘাত, ষড়যন্ত্র রক্তপাত, বাধা বিঘ্নসহ নানা চ্যালেঞ্জ অতিক্রম করেছি। ১০ জানুয়ারি নতুন বছরের নতুন পরিস্থিতিতে দাঁড়িয়েছি। আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। তিনি পঞ্চমাবারের মতো এবং টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ