মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নির্বাচন সফল করায় বৃহস্পতিবার ইসির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সফল ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানাবে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সেবা শাখার সহকারী সচিব জাকির মাহমুদ। এরইমধ্যে মাঠ পর্যায়ে দায়িত্বপালন করা কর্মকর্তাদের যথাসময়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

চিঠিতে বলা হয়েছে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা নির্বাচন কমিশন সচিবালয় সচিবের সভাপতিত্বে আগামী ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট) অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন বলেও চিঠিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকার সব কর্মকর্তা-কর্মচারী ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) এবং ইভিএম প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ