বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধীদলীয় নেতা নির্বাচন করেছে তার দল। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মুজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দপ্তরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। এ তথ্য জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

সভায় এ মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ১১টি আসনে বিজয়ী হয়। অন্যদিকে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। ফলে নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবে—তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। 

এরমধ্যেই আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদে নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়। এখন বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে। 

এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ