শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

৬ মাসে ইউরোপে রফতানি ১১.৩৬ বিলিয়ন ডলারের পোশাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলতি অর্থ বছরের প্রথম ছয়মাসে (জুলাই-ডিসেম্বর) ১১ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক ইউরোপীয় ইউনিয়নে রফতানি হয়েছে বাংলাদেশ থেকে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে, ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক রফতানি ১১.৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১.২৪% হ্রাস পেয়েছে।

স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডে দেশি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬.৫৬%, ২.১৫%, ৯.১১% এবং ১৯.১৪%।

তবে দেশের বাজার থেকে ইতালিতে পোশাক রফতানি ৩.৮৯% কমেছে। বিপরীতে, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রফতানি বাজার, জার্মানিতে উল্লিখিত সময়ে রফতানি ২০২২-২৩ জুলাই-ডিসেম্বর এর তুলনায় ১৭.০৫% হ্রাস পেয়ে ২.৮৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় পোশাক রফতানি ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ছয় মাসে যথাক্রমে ৪.০৩ বিলিয়ন এবং ৭৪১.৯৪ মিলিয়নে মার্কিন ডলারে পৌঁছেছে এবং বছরওয়ারি প্রবৃদ্ধি যথাক্রমে ৫.৬৯% এবং ৪.১৬% হ্রাস পেয়েছে। একই সময়ে, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশী পোশাক রফতানি যথাক্রমে ১৩.২৪% প্রবৃদ্ধিসহ ২.৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে, অপ্রচলিত বাজারে পোশাক রফতানি ১২.২৮% বেড়ে ৪.৫৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ৪.০৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াতে রফতানি যথাক্রমে ৯.৯৮%, ২৪.৬৭% এবং ১৯.০৬ % বৃদ্ধি পেয়েছে। তবে, ভারতে আমাদের পোশাক রফতানি ১৭.২৭% কমেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ