বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাছান মাহমুদের সঙ্গে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

উগান্ডার কাম্পালায় অনুষ্ঠানরত জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামে'র ১৯তম শীর্ষ সম্মেলনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) বিকেলে এ বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রতি বঙ্গবন্ধুর অদম্য সমর্থনের কথা স্মরণ করে সেই ধারাবাহিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. হাছান ফিলিস্তিনের মন্ত্রী আল-মালিকিকে বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন এবং ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের গভীর প্রয়োজনীয়তার ওপর জোর গুরুত্ব আরোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান এ সময় ভ্রাতৃপ্রতীম ফিলিস্তিনিদের প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি সহায়তা এবং আরও মানবিক সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান ১৯-২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনারসহ অন্যরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ