শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ভারতের নির্বাচনকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

শনিবার ( ২৩ মার্চ ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনোমিক টাইমসের এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।

গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রফতানি না করার সিদ্ধান্ত নেয় বিশ্বের সবচেয়ে বেশি পেঁয়াজ রফতানিকারক দেশ ভারত। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্তের সময়সীমা থাকলেও পেঁয়াজ রফতানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞার কথা জানাল দেশটি।

একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির সরকার শুক্রবার ( ২২ মার্চ ) জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজের ওপর রফতানি নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মুম্বাইয়ের একটি রফতানি সংস্থার একজন নির্বাহী জানান, নতুন মৌসুমের ফসলের জন্য সরবরাহ বাড়ছে, সেইসঙ্গে বাজারে পেঁয়াজের দামও যথেষ্ট কমে গেছে। তাই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর বিষয়টি আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।

সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। ওই নির্বাহী বলেছেন, ডিসেম্বরে প্রতি একশ কেজি পেঁয়াজের মূল্য ৪ হাজার ৫০০ রুপি ছিল। তা কমে এখন এক হাজার ২০০ রুপিতে নেমেছে।

বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের উপর নির্ভরশীল। ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে দেশগুলোতে এর দাম অনেক বেড়ে যায়।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ