শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ঈদের আগেই বেতন-বোনাস দিতে হবে শ্রমিকদের: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঈদের ছুটির আগেই তৈরি পোশাকসহ সকল শ্রমিকের ন্যায্য পাওনা দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বুধবার (২৭ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা কোনোভাবেই যেন রাস্তায় না নামে, এ জন্য ঈদের আগেই তৈরি পোশাকসহ সকল শ্রমিকের উৎসব ভাতা, বেতন পরিশোধ করা হবে। মালিকপক্ষ সকল শ্রমিকের পাওনা মিটিয়ে দেয়ার জন্য রাজি হয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে শ্রমিকদের ঈদের ছুটি দিতে হবে এবং সেটা সরকারি ছুটির চেয়ে কম যেন না হয়। ইদের আগে শ্রমিকদের কোনোপ্রকার ছাটাই ও ‘লে অফ’ করা চলবে না।

এর আগে, গত ২০ মার্চ ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের চলতি মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস দেয়া হবে বলে জানিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ