শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

আজ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ বুধবার (২৭ মার্চ) থেকে প্রতিদিন এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল করবে।

মঙ্গলবার (২৬ মার্চ) মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচিতে এ তথ্য জানিয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এ সময়সূচি বহাল থাকবে।

নতুন সময়সূচিতে জানানো হয়েছে, রাজধানীর মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে ছাড়বে। অপরদিকে উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, পিক আওয়ারে ৮ মিনিট এবং অফপিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন চলবে। বর্তমানে দিনে ১শ’ ৮৪বার ট্রেন চলে। যা কাল থেকে চলবে ১শ’ ৯৪বার। ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে।

এছাড়া, ২০২৫ সালের জুন মাসে মেট্রোরেলের কমলাপুর স্টেশন খুলে দেয়া হবে বলে জানান এম এ এন সিদ্দিক।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ