শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বিজিবিতে আজান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিকদের আজান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বাদ জুমা পিলখানার কেন্দ্রীয় জামে মসজিদে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 

বিজিবি জানায়, ২৮ মার্চ থেকে পিলখানার বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আজান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে ঢাকার সিপাহী মো. সাইফুল ইসলাম প্রথম এবং রাঙামাটির সিপাহী খলিলুর রহমান দ্বিতীয় হয়েছেন। 

কেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সিলেটের সিপাহী মো. আজিজুর রহমান প্রথম এবং ঢাকার সিপাহী মো. রাসেল আকন্দ দ্বিতীয় হয়েছেন। আজান ও কেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং রাঙামাটি সেক্টর রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজিবির সব পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ