শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৮৯.৮৯ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের (বাকুশি) ২২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৯.৮৯ শতাংশ।

শনিবার (৩০ মার্চ) রাজধানীর মাতুয়াইলে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ঢাকা অফিসে ফলাফল প্রকাশ করা হয়।

এ সময় বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজীর হাতে ফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (শাবান সেশন) মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী।

এ বছর কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ২৮৬টি কেন্দ্রে ৭৫২টি মাদরাসার ২০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজী বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আমরা পরীক্ষার ফল প্রকাশ করতে পেরেছি, এ জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এবার আমাদের বোর্ডের ৮৯.৮৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। পরীক্ষার ফলের পাশাপাশি তাদের আমল-আখলাকের উন্নতি হোক। মা-বাবা, ওস্তাদের দোয়ায় তারা এগিয়ে যাক আমরা সে কামনাই করি।

মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী বলেন, বোর্ডের প্রশিক্ষক, পরিদর্শকসহ বোর্ডের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা। জোন জিম্মাদার, নেগরান, মুমতাহিনদেরও ধন্যবাদ। ২২তম কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহ তায়ালা সবাইকে উত্তম প্রতিদান দান করুন। এছাড়াও কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী মাদরাসা সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান। 

রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (bqeb.org/software/result)।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ