শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত; পাসের হার ৭৬:৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৭৬.৩২%।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪/ ২৪ শে রমজান ১৪৪৪ হিজরী) বেফাক মিলনায়তনে বেলা ৩টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

উপস্থিত ছিলেন প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা সাজিদুর রহমান, মুফতী মনসূরুল হক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা জাফর আহমাদ, মাওলানা শওকত হুসাইনসহ বেফাকের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

পড়ুনঈদের আগে কি দাওরায়ে হাদিসের ফল প্রকাশ হবে? যা জানালো হাইআতুল উলয়া

ফলাফল বিজ্ঞপ্তি থেকে জানা যায়,  বিগত ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ ঈ, হতে ২০শে ফেব্রুয়ারি ২০২৪ ঈ. পর্যন্ত সারা দেশের ৫৪৭টি দরসিয়্যাত পুরুষ, ১১১৫টি দরসিয়্যাত মহিলা, ৩৫৮টি হিফয পুরুষ ও ৩৮টি হিফয মহিলা এবং ২৭টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ৩,০৭,৮০৬ জন। এতে দরসিয়্যাত পুরুষ অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৯৪,০৪৬ জন, মহিলা অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,৭৮,৬৬২ জন, হিফযুল কুরআন পুরুষ অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩২.১৮৩ জন, মহিলা অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৩৭৯ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৫৩৬ জন।

পড়ুনবিশ্বজয়ী হাফেজের দেশ বাংলাদেশে কেন আসছে না বিদেশি হিফজ শিক্ষার্থী

পরীক্ষায় গড় পাসের হার ৭৬.৩২%। মুমতায (স্টার মার্ক)  পেয়েছে ৪৭,১৫৯ জন।

জায়্যিদ জিদ্দান পেয়েছে (প্রথম বিভাগ) ৪৮,২৩৮ জন এবং জায়্যিদ (২য় বিভাগ) পেয়েছে ৫১,৫২৬ জন। এছাড়া,  মাকবুল (৩য় বিভাগ) পেয়েছে ৮৭,৯৯৩ জন।

মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২.৩৪.৯১৬ জন।

পড়ুনউল্লেখযোগ্য ফতোয়া বিভাগগুলোর ওয়েবসাইট নাই কেন

পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট  www.wifaqedu.com এ পাওয়া যাবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ