শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

জিম্মি এমভি আবদুল্লাহ: জলদস্যুদের সঙ্গে আলোচনা ‘প্রায় শেষের দিকে’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সোমারিয়া উপকূলে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে মুক্ত করার বিষয়ে জলদস্যুদের সঙ্গে আলোচনা প্রায় শেষের দিকে রয়েছে। এখন মুক্তিপণের টাকা পাঠানোর একটি সুবিধাজনক উপায় খুঁজে বের করা হচ্ছে। এমনটি জানিয়েছেন, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের (এমএমডি) এক কর্মকর্তা।

বৃহস্পতিবার (৪ এপিল) এমএমডির প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ গণমাধ্যমকে জানান, এখন মুক্তিপণের টাকা পাঠানোর একটি সুবিধাজনক উপায় খুঁজে বের করা এবং জিম্মি ক্রুদের মুক্তির বিষয়ে নিশ্চিত হওয়াটাই পরবর্তী কাজ। জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করছে।

তিনি বলেন, ‘ক্রুরা ঈদের আগে মুক্তি নাও পেতে পারে। কারণ, এখনো কিছু প্রক্রিয়া বাকি আছে। এগুলো শেষ করতে সময় লাগবে।’

তবে জলদস্যুদের দাবি সম্পর্কে কেউই অবগত নন।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ যাওয়ার সময় সোমালি উপকূল থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে থাকাকালীন বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এমভি আব্দুল্লাহ জাহাজে জলদস্যুরা আক্রমণ করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ