শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ব্যাংকে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেছেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে দেখে সন্ত্রাসীদের শনাক্ত করছি। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। 

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের ঘটনায় শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অর্থের কোনো লেনদেন হয়েছে কি না আমরা জানি না। আমরা বলতে চাই, বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে সুস্থ, অক্ষত ও নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছি।

আল মঈন জানান, নিরাপত্তা বাহিনী এই এলাকায় অভিযান চালাচ্ছে। র‌্যাব এই অভিযানের সঙ্গেই রয়েছে।

পাশাপাশি সন্ত্রাসী দমনে র‌্যাব স্বতন্ত্রভাবে বিশেষ অভিযান চালাবে।
তিনি বলেন, আমরা কেএনএফের সঙ্গে জঙ্গি কানেকশন নির্মূল করতে পেরেছি। এবারও আমরা সফল হবো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ