শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ঈদের আগে ডাকাতির ঘটনায় পুলিশের সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সারা দেশের বিভিন্ন জায়গায় হঠাত্ বেড়ে গেছে ডাকাতির ঘটনা। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি বড় স্থাপনাগুলোতে ডাকাতির টার্গেট করা হচ্ছে।

সম্প্রতি বান্দরবানের রুমা বাজার ও থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে কেএনএফের ডাকাতি ও অপহরণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ সদর দপ্তর। এর পাশাপাশি মঙ্গলবার কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট থেকে ৫ লাখ টাকা চুরি এবং বাগেরহাটের রামপালে তাপবিদ্যুত্ কেন্দ্রে আনসার সদস্যদের আহত করে ডাকাতির চেষ্টার ঘটনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পুলিশ সদর দপ্তর।

ঈদের আগেই এমন ডাকাতির ঘটনায় পুলিশ সদর দপ্তর সবাইকে সতর্ক থাকতে বলছে। এ ব্যাপারে গতকাল পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব থানায় জরুরি বার্তা পাঠায়। চুরি-ডাকাতি রোধে মাঠ পর্যায়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বান্দরবানের ঘটনাটি ছাড়া সারাদেশে বেশ কয়েকটি স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়ে গুরুতর আহত হওয়ার পাশপাশি ঘটছে প্রাণহানিও। আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় ডাকাতি হচ্ছে। এ ব্যাপারে আর্থিক প্রতিষ্ঠানে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হতে না পারে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ