শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

হতদরিদ্রের সংখ্যাই প্রমাণ করে দেশ কতটা রসাতলে : ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, কথায় কথায় যারা দেশকে সিঙ্গাপুর, আমেরিকা আর লন্ডনের সঙ্গে তুলনা করেন, তাদের সুবিধাবঞ্চিত পথশিশু আর হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছেড়ে দেওয়া উচিত।

রোববার ( ৭ এপ্রিল ) বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদ পোশাক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা আওয়ামী লীগ কতটা ভঙ্গুর করেছে, বাজারে গেলেই টের পাওয়া যায়। সন্ত্রাস, চাঁদাবাজদের কাছে মানুষ কতটা অসহায় তার বাস্তব চিত্র ফুটে উঠেছে বান্দরবানে। দিনেদুপুরে ব্যাংক লুট হয়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। এখনো সেখানে অপরাধীচক্র গ্রেপ্তার না হওয়া সরকারের চরম ব্যর্থতা।

তিনি বলেন, ঈদে মানুষের ঘরেফেরা নির্বিঘ্ন করতে হবে। বাস, লঞ্চের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে।  সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে।

পোশাক বিতরণ-পূর্ব আলোচনায় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, হাফেজ শাহাদাত হোসাইন প্রমুখ।

আলোচনা শেষে সুবিধাবঞ্চিত পথশিশু, অসহায় হতদরিদ্রের মধ্যে ঈদ পোশাক বিতরণ করা হয়।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ