শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

হাইআতুল উলয়ার ফলাফল প্রকাশিত হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।

বোর্ডটির অফিস ব্যবস্থাপক মু.অছিউর রহমান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান মহোদয়ের আদেশক্রমে ইনশাআল্লাহ সোমবার, ২৮ রমাযান, ৮ এপ্রিল দুপুর ১২টার পর ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে।

তার তথ্য মতে, ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা  করবেন।

সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে :
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result

তিনি আরো জানান, প্রতিটি মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন। বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন, ইন-শা-আল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ