শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

দাওরায়ে হাদিসের ফলাফল প্রকাশিত; পাশের হার ৮৮.৩৭ %

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৩৭ %।

আজ সোমবার ২৮ রমজান (৮ এপ্রিল ২০২৪) দুপুর ১২টর পর উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা ৮০/এ  হাসিব টাওয়ার বোর্ডটির অফিস মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

বোর্ডটির অফিস ব্যবস্থাপক মু.অছিউর রহমান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ ইসমাইল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ‘দাওরায়ে হাদিস পরীক্ষায় পরীক্ষার্থী ছিল৩১৯৯৯ জন। তন্মধ্যে ছাত্র ১৭,১৪৫ জন ও ছাত্রী ১৪,৮৫৪ জন। সারাদেশে ৯৯টি ছাত্র ও ১৯৫টি ছাত্রী মারকাযে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩১৯৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৮,২৭৯ জন, অনুত্তীর্ণ ৩,৭২০ জন এবং অনুপস্থিত ছিল ৮০৮ জন। পাশের হার ছাত্র ৯২.১৭ %, ছাত্রী ৮৪.০ %। গড় পাশের হার ৮৮.৩৭ %।

মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১৪৮১ জন এবং ছাত্রী ১৬৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫০৭৯ জন, ছাত্রী ২২৫৫ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৬৫৮১ জন, ছাত্রী ৬০৮০ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২৬৬১ জন, ছাত্রী ৩৯৭৬ জন। মোট ১৬ জনের পরীক্ষা বাতিল (যবত্) করা হয়।

এছাড়া ১২ জনের পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে, সমস্যা সমাধানের পরে তাদের ফলাফল দেয়া হবে।

পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩৪ তম ও ছাত্রী ৩০ তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।

৯৩০ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার মোঃ শাব্বীর আহমদ খন্দকার, রোল নং ২৯৬১০। ৯২৯ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে জামিয়া রহমানিয়া আজিজিয়া, বছিলা, মোহাম্মদপুর, ঢাকার আব্দুল্লাহ আল মাহমুদ, রোল নং ২৪৬৩০। ৯২৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার আবূ উমামা, রোল নং ২৯৬০৬ ।

৮৯৪ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে জামিয়া আরাবিয়া খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসা, গৌরিপুর (বটতলা), আশুলিয়া, সাভার, ঢাকার জান্নাতুল ফেরদৌস, রোল নং ১৯৭৯৪।

৮৮৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা, ঢালিবাড়ি, ভাটারা, ঢাকার মারিয়াম বুশরা, রোল নং ২৩১৩৫।

৮৮৬ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে জামিয়া আরাবিয়া খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসা, গৌরিপুর (বটতলা), আশুলিয়া, সাভার, ঢাকার মোসাঃ সামিয়া জাহান মুক্তা, রোল নং ১৯৭৯৫।

নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে :

https://hems.alhaiatululya.org

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ