শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সদরঘাটে দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে ৫ জন নিহত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে দড়ি ছিঁড়ে ৫ জন যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও এক শিশু রয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকাল সোয়া ৩টার দিকে দুই লঞ্চের মধ্যে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা নদী বন্দর (সদরঘাট) এর যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন বলেন, ‘সদরঘাটের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিন করা হবে।’

আবুল কালাম আজাদ বলেন, ‘সদরঘাটে লঞ্চ টার্মিনালের ১১নং পন্টুনের সামনে এ ঘটনা ঘটে। পাঁচ জন গুরুতর আহত যাত্রীকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।’

ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচ জন যাত্রী লঞ্চে উঠার সময় গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ